প্রশ্ন ও উত্তর
সত্যিই কি সব কোর্স বিনামূল্যে?
হ্যাঁ, চিরকাল। কোনো লুকানো খরচ, প্রিমিয়াম বা বিজ্ঞাপন নেই।
এটা কি থেরাপি বা চিকিৎসা?
না। এটি একটি শিক্ষামূলক প্ল্যাটফর্ম যা মনের সুস্থতার দক্ষতা শেখায়। মানসিক রোগের চিকিৎসার জন্য একজন মনোবিদ বা মনোরোগ বিশেষজ্ঞের কাছে যান। জরুরি প্রয়োজনে হেল্পলাইন দেখুন।
XP, লেভেল আর ব্যাজ কী?
প্রতিটি পাঠ, অনুশীলন, চেক-ইন আর ভাবনায় আপনি ‘মন-শক্তি’ (XP) পান। XP জমিয়ে আপনার গাছ বড় হয়: অঙ্কুর, চারা, কুঁড়ি, ফুল, শাপলা, বটবৃক্ষ, আলোকবর্তিকা। লেভেল কখনো কমে না। দৈনিক XP-র একটা সীমা আছে যাতে অল্প অল্প করে নিয়মিত অনুশীলন হয়।
একদিন বাদ পড়লে কি সব হারাব?
না। আমরা দৈনিক স্ট্রিক নয়, সাপ্তাহিক ছন্দ গুনি। আপনি সপ্তাহে ৩, ৫ বা ৭ দিন বেছে নেন, বাকি দিন বিশ্রাম। প্রতি মাসে ২টি ‘শিল্ড’ নিজে থেকেই কাজ করে, আর পরীক্ষা বা অসুস্থতায় ৩০ দিন পর্যন্ত বিরতি নিতে পারেন। মোট অনুশীলনের দিন কখনো হারায় না।
ফোনে অ্যাপ হিসেবে ব্যবহার করা যায়?
হ্যাঁ। অ্যান্ড্রয়েড Chrome-এ সাইটটি খুলে ‘অ্যাপ ইনস্টল করুন’ বা মেনু থেকে ‘Add to Home screen’ চাপুন। ওয়েবসাইট আর অ্যাপে একই অ্যাকাউন্ট, একই অগ্রগতি।
আমার তথ্য কি নিরাপদ?
আপনার মুড চেক-ইন আর ভাবনা শুধু আপনি দেখতে পান। ‘আমার মন-ফিটনেস’ পাতা থেকে যেকোনো সময় সব তথ্য ডাউনলোড বা অ্যাকাউন্ট মুছে ফেলতে পারেন। বিস্তারিত গোপনীয়তা নীতিতে।
১৮ বছরের কম বয়সীরা কি যোগ দিতে পারবে?
এখনো না। অভিভাবকের সম্মতিসহ কিশোরদের জন্য আলাদা সংস্করণ তৈরি হচ্ছে। ততদিন ‘অনুশীলন’ পাতার অনুশীলনগুলো অ্যাকাউন্ট ছাড়াই করা যায়।
সার্টিফিকেট পাব?
হ্যাঁ। কোর্সের সব পাঠ ও কুইজ (৭০%+) শেষ করলে সার্টিফিকেট পাবেন।